Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু

পুরাতন মালদহে যুবকের অস্বাভাবিক মৃত্যু
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: রবিবার পুরাতন মালদহ শহরের এক যুবকের মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিশু তাঁতি (৩২)। তাঁর বাড়ি পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডের চিতোরপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পারিবারিক অশান্তির কারণে দু’দিন আগে বিষ খান। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাসন্তী রায়ের স্বামী লব রায় বলেন, এলাকার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ