Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রথম ডিভিশনে জয়ী কিশোর মিলন সঙ্ঘ  

প্রথম ডিভিশনে জয়ী কিশোর মিলন সঙ্ঘ
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রথম ডিভিশন ক্রিকেটে বৃহস্পতিবার ইভিনিং ক্লাবকে ৩৮ রানে হারিয়ে জয়ী হল কিশোর মিলন সঙ্ঘ। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিশোর মিলন সঙ্ঘ। ২৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভার ৩ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় ইভিনিং ক্লাব। জয়ী দলের হয়ে সৌরভ শর্মা ১৮ বলে ৩৬ এবং সঞ্জয় সিং ১২ বলে ২১ রান করে। ইভিনিং ক্লাবের বিকি সিং ৩৬ বলে ৩৬ এবং শুভঙ্কর বিশ্বাস ৪৩ বলে ২৬ রান করে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ