Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্থকে পিজি   থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করার আর্জি

পার্থকে পিজি   থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি করার আর্জি
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে  নিয়োগ দুর্নীতি মামলায় ‘জেলবন্দি’ পার্থ চট্টোপাধ্যায়কে পিজি থেকে কোনও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হোক। তাঁর কৌঁসুলি বিপ্লব গোস্বামী এই আর্জি জানিয়েছেন। সোমবার বিচারভবনের বিশেষ আদালত তার ভিত্তিতে পিজির কাছে রিপোর্ট তলব করল। জেল কর্তৃপক্ষের মাধ্যমে আজ, মঙ্গলবার ওই রিপোর্ট পেয়ে আদালত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 
Advertisement
পার্থর কৌঁসুলি জানান, নানা অসুখে আক্রান্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পিজির আইসিসিইউতে ভর্তি আছেন। আমরা চাই, সুষ্ঠু চিকিৎসার জন্য শহরের কোনও বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হোক। আদালত সূত্রের খবর, গত ২২ জানুয়ারি এই মর্মে বিশেষ আদালতে পিটিশন দাখিল করা হয়। সোমবার এনিয়ে দীর্ঘ শুনানি শেষে বিচারক ওই নির্দেশ দেন। এদিকে, ইডির নিয়োগ দুর্নীতি মামলায় চলতি সপ্তাহেই ফের শুনানি চলবে রুদ্ধদ্বার কক্ষে। এই মামলায় ইতিমধ্যেই কয়েকজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন নতুন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা।
Advertisement
সম্পর্কিত সংবাদ