Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্তদপ্তরের জায়গায় নির্মাণ, রুখল পুলিস

দত্তপুকুর তেঁতুলিয়াতে পূর্তদপ্তরের জায়গা দখল ও নিকাশি নালা বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা সহদেব দের বিরুদ্ধে। আগেও এই নির্মাণের বিরুদ্ধে থানা সহ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা।

পূর্তদপ্তরের জায়গায় নির্মাণ, রুখল পুলিস
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুর তেঁতুলিয়াতে পূর্তদপ্তরের জায়গা দখল ও নিকাশি নালা বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা সহদেব দের বিরুদ্ধে। আগেও এই নির্মাণের বিরুদ্ধে থানা সহ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু তারপরেও নির্মাণ চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে দত্তপুকুর থানার পুলিস এসে কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে ড্রেন বুঝিয়ে বেআইনিভাবে নির্মাণ করছেন সহদেব দে। প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরেও কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্রতিবাদ জানিয়েছি আমরা। বারাসত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন, সহদেব দে সরকারি জমি দখল করে নির্মাণ করছেন বলে অভিযোগ পেয়েছি। আমি অফিসে এসে দেখা করার কথা বলেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ