Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা

প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: প্রয়াত বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোবিন্দ দাস (৭৩)। দীর্ঘদিন ধরে বাধ্যকজনিত রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি চাঁদপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একাধিক দলীয় পদও সামলেছেন। বনগাঁ মহকুমার অন্যতম এই রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে বিরোধীরাও শোকপ্রকাশ করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ