Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রয়াত নাট্যকার নির্মলেন্দু তালুকদার

প্রয়াত নাট্যকার নির্মলেন্দু তালুকদার
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: প্রয়াত বালুরঘাটের বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা নির্মলেন্দু তালুকদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন নির্মলেন্দুবাবু। তিনি ত্রিতীর্থ নাট্যসংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। দীর্ঘদিন হরিমাধব মুখোপাধ্যায়ের সঙ্গে নাটকে কাজ করেছিলেন। বালুরঘাট কলেজে বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি নাটকও লিখেছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নাট্যজগতে। বালুরঘাটের নাট্যকর্মী কমল দাস বলেন, নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে আমরা শোকাহত। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ