নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: লালপাহাড়ির দেশ-এর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী। জনপ্রিয় গান ‘লালপাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’-এর স্রষ্টা ছিলেন তিনি। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে চুঁচুড়ায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই কবি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
Advertisement
পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তাঁর ফুসফুসে সমস্যা ছিল। শারীরিক ভাবেও অসুস্থ ছিলেন। গতকাল রাত ১২টা নাগাদ হঠাৎই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সে সুযোগ পরিবারকে দেননি কবি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, আজ রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হবে অরুণ চক্রবর্তীর দেহ। সেখানে তার গুণগ্রাহীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তাঁর অমর সৃষ্টি গানই লোকমুখে তাঁকে চিরকাল জনপ্রিয় থুড়ি অমর করে রাখবে।