Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রসূতি মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি তলব হাইকোর্টের

প্রসূতি মৃত্যুর ঘটনায় কেস ডায়েরি তলব হাইকোর্টের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর  ঘটনায় চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছিল  এফআইআর। সেই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই চিকিৎসক। সোমবার সেই মামলায় কেস ডায়েরি তলব করল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি আবেদনকারীকে এফআইআরের কপি দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।  এদিন আবেদনকারীর আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘পুলিস এখনও এফআইআর কপি আপলোড করেনি। অথচ চিকিৎসককে নোটিস দিয়ে ডাকা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত এফআইআর কপি আপলোড করা হয়নি। আবেদনকারী একজন অ্যানাস্থেটিস্ট। স্যালাইন নিয়ে বিতর্কের মধ্যেই চিকিৎসকদের ওপর দায় চাপানো হয়েছে।’ এরপরই মামলায় কেস ডায়েরি তলব করেন বিচারপতি ঘোষ। পাশাপাশি মামলাকারীকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আজ মঙ্গলবার ফের মামলার শুনানি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ