Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিষেবা দিতে ইটাহারে বিশেষ শিবির  

পরিষেবা দিতে ইটাহারে বিশেষ শিবির
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: ইটাহারের আদিবাসী অধ্যুষিত এলাকা জয়হাটের কসবা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র প্রাঙ্গণে সরকারি পরিষেবা প্রদান শিবির হল।  বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসন ও জয়হাট গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে  ১১ ধরনের সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য শিবির হল।
Advertisement
শিবিরের উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মানস মণ্ডল, মহকুমা শাসক কিংশুক মাইতি, প্রধান রফিজুদ্দিন শেখ প্রমুখ। সকাল থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে আবেদন জমা নেওয়া হয়। মঞ্চ থেকেই শতাধিক মানুষকে পরিষেবা দেওয়া হয়।  স্বনির্ভর দলের মহিলাদের হাতে মুরগির ছানা, চাষাবাদের জন্য যন্ত্রাংশ, কন্যাশ্রীর সাইকেল, জাতির শংসাপত্র সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ