Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রেসার কুকারে নকল আইএসআই ছাপ, হাতেনাতে পাকড়াও

প্রেসার কুকারে নকল আইএসআই ছাপ, হাতেনাতে পাকড়াও
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস আ্যক্ট-২০১৬’ অনুযায়ী, প্রেসার কুকার বিক্রি করার ক্ষেত্রে ‘আইএসআই’ ছাপ থাকা বাধ্যতামূলক। সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে এই ছাপ ছাড়া কোনও প্রেসার কুকার তৈরি ও দেশীয় বাজারে বিক্রি করা যাবে না। আইএসআই ছাপ দেওয়ার অনুমতি নিতে হয় কেন্দ্রীয় সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের আওতায় থাকা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’য়ের (বিআইএস) তরফে। কিন্তু সে সব ছাড়াই নকল আইএসআই ছাপ লাগিয়ে প্রেসার কুকার বিক্রি করছিল একটি সংস্থা। তাদের হাতেনাতে ধরলেন বিআইএস কর্তারা। হাওড়ার কাজীপাড়ায় একটি কারখানায় হানা দেন তাঁরা, যেখানে এক, দুই, তিন ও পাঁচ লিটারের প্রেসার কুকার তৈরি হচ্ছিল এবং তার গায়ে আইএসআই ছাপ দেওয়া হচ্ছিল। কেন্দ্রীয় সংস্থাটির কলকাতা ব্রাঞ্চ অফিসের (ওয়ান) ডিরেক্টর ও হেড সব্যসাচী ধর বলেন, ‘স্থানীয় পুলিসের সাহায্যে হানা দিয়ে আমাদের টিম বেশ কিছু প্রেসার কুকার বাজেয়াপ্ত করেছে। ওই সংস্থাটি আমাদের থেকে কোনও লাইসেন্স নেয়নি আইএসআই মার্ক ব্যবহার করার জন্য। অর্থাৎ ক্রেতাকে ঠকানোর উদ্দেশ্যে তারা নকল ছাপ ব্যবহার করছে। আমরা এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ