নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার দিনভর সাফাই কাজ বন্ধ রইল চুঁচুড়া পুরসভা এলাকায়। বকেয়া ভাতা নিয়ে চুঁচুড়া পুরসভার কর্তাদের সঙ্গে অস্থায়ী কর্মীদের বিবাদ শুরু হয়েছিল। তার জেরেই রবিবার আংশিক ও সোমবার থেকে সমস্ত পরিষেবা বন্ধের ডাক দিয়েছেন অস্থায়ী কর্মীরা। রবিবার থেকেই সাফাই কাজ বন্ধ করে দেন আন্দোলনকারীরা। তাতে শহরময় আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়েছে।
Advertisement
এদিকে, পরিস্থিতি বেগতিক দেখে বিকেলে অস্থায়ী কর্মীদের বৈঠকে ডাকেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আন্দোলনকারীরা বৈঠকে গেলেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় মনোভাব দেখিয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, মহকুমা শাসকের আবেদনে সাড়া দিয়ে জল ও বিদ্যুৎ পরিষেবা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ির পরিষেবা চালু রাখার কথা ঘোষণা করা হয়েছিল। বাকি সমস্ত পরিষেবা বন্ধ থাকবে। সাফাইয়ের কাজ সোমবারও বন্ধ থাকবে।
আন্দোলনকারীরা এদিন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের মধ্যে বকেয়া ভাতা মেটানো না হলে যাবতীয় পরিষেবা স্তব্ধ করে দেওয়া হবে। মহকুমা শাসক বলেন, আন্দোলনকারীদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সমস্ত কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। এনিয়ে পুরপ্রধান অমিত রায় বলেন, চক্রান্ত চলছে। একটি মহল অস্থায়ী কর্মীদের উস্কে দিয়ে আমাকে পুরপ্রধানের পদ থেকে সরাতে চাইছে। তবে পুরসভার চেয়ারম্যান হিসেবে আমি মানুষের কাছে দায়বদ্ধ। কর্মীরা কাজে না এলে বিকল্প পদক্ষেপ করতে হবে। মানুষ সমস্যায় পড়েন, এমন কোনও আন্দোলন বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত, নভেম্বর মাসের শুরু থেকেই বকেয়া ভাতার দাবিতে কমবেশি বিক্ষোভ দেখিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা। অভিযোগ, অস্থায়ী কর্মীদের প্রায় তিনমাসের ভাতা বকেয়া রয়েছে।