Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরেশের মন্তব্য

পরেশের মন্তব্য
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
আত্মবিশ্বাস ভালো। অতি আত্মবিশ্বাস ভালো নয়। ‘হেরা ফেরি ২’-এর ক্ষেত্রে এই অতি আত্মবিশ্বাসই কাজ করেছিল বলে মন্তব্য করলেন অভিনেতা পরেশ রাওয়াল। নিজের অভিনীত ছবি প্রসঙ্গে কেন হঠাৎ এমন বললেন তিনি? জবাব দিয়েছেন অভিনেতা নিজেই। তাঁর কথায়, ‘শ্যুটিং শুরুর আগে থেকেই ছবিটি নিয়ে সকলে ভীষণ আত্মবিশ্বাসী ছিলেন। তার জন্য ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে যে ইনোসেন্স কাজ করেছিল, দ্বিতীয় ছবির ক্ষেত্রে তা পাওয়া যায়নি। ছবিটি মোটেই ভালো হয়নি।’ অভিনেতার এমন স্পষ্ট মন্তব্য পছন্দ করেছেন অনুরাগীরা। উল্লেখ্য, ‘হেরা ফেরি ৩’ ছবির কাজ চলছে। আগে শোনা গিয়েছিল, এই ছবিতে কার্তিক আরিয়ান থাকতে পারেন। যদিও পরেশন জানিয়েছেন, কার্তিক এই ছবিতে থাকবেন না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ