নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভায় সাপের আতঙ্ক। বুধবার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় পুরসভার অলিন্দে। ডেপুটি মেয়র অতীন ঘোষের স্বাস্থ্যবিভাগের অফিস ঘরে সাপের দেখা মিলেছে বলে দাবি পুরকর্মীদের। যদিও, পরে চিড়িয়াখানা থেকে এক্সপার্ট টিম গোটা ঘর তন্নতন্ন করে খুঁজেও কোনও সাপ উদ্ধার করতে পারেনি। আপাতত সেই ঘর বন্ধ করে রাখা হয়। আজ, বৃহস্পতিবার ফের গোটা ঘর খতিয়ে দেখা হবে।
Advertisement
পুরসভা সূত্রে খবর, এদিন বেলা ১২টার আশপাশে অতীন ঘোষের স্বাস্থ্যবিভাগের অফিস ঘরের বাথরুম ও অ্যান্টি চেম্বারের মাঝে মেঝের কার্পেটের উপরে সাপ দেখতে পান সেখানে থাকা পুরকর্মীরা। এক কর্মীর দাবি, কালচে রঙের সেই সাপ ছিল। তাঁরা ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় পুরসচিব স্বপনকুমার কুণ্ডুকে। সচিবালয়ের তরফে বনদপ্তর ও চিড়িয়াখানায় ফোন করা হয়। চিড়িয়াখানা থেকে ছুটে আসেন বনকর্মীরা। দীর্ঘক্ষণ গোটা ঘরের বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হয়। রীতিমতো চলে দক্ষযজ্ঞ। চেয়ার-টেবিল, আলমারি, সোফা সরিয়ে তন্নতন্ন করে খোঁজা হয়। কিন্তু, সাপের দেখা মেলেনি। এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, সেই সময় আমি পুরসভায় উপস্থিত ছিলাম না। ঘটনা শুনেছি। তবে, সাপ উদ্ধার হয়নি। আজ, বৃহস্পতিবার ফের ঘরটি খতিয়ে দেখা হবে।
পুরকর্মীরা জানাচ্ছেন, গোটা ঘরে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেওয়া হয়েছে। সারাদিন ঘর বন্ধ রাখা হয়। আজ ফের ঘর খুলে দেখা হবে। সাপটি পাওয়া গেলে সেটি বনদপ্তর নিয়ে যাবে। উল্লেখ্য, পুরসভায় সাপের আতঙ্ক নতুন নয়। এর আগেও একবার সাপ ধরা পড়েছিল। এদিন ফের সাপের দেখা মিলেছে বলে দাবি পুরকর্মীদের। সেই সঙ্গে পুরসভায় ইঁদুরের উৎপাত তো রয়েছেই।