Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থীকে ‘দক্ষ ক্রীড়া সংগঠক’ বললেন ফুটবলের তিন শীর্ষ কর্তা, ছড়াল বিতর্ক

প্রার্থীকে ‘দক্ষ ক্রীড়া সংগঠক’ বললেন ফুটবলের তিন শীর্ষ কর্তা, ছড়াল বিতর্ক
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে দীর্ঘদিন ধরে ক্রীড়াক্ষেত্রে যুক্ত। তাঁকে ‘দক্ষ ক্রীড়া সংগঠক’-এর তকমা দিয়েছেন ফুটবলের তিন প্রধান ক্লাবের শীর্ষ কর্তারা। তিন প্রধান ক্লাবের কর্মকর্তাদের ভিডিও বার্তা সোমবার তৃণমূলের তরফে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। তাতে দেখা গিয়েছে, ইস্টবঙ্গেল ক্লাবের দেবব্রত সরকার, মোহন বাগানের দেবাশিস দত্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের মহম্মদ কামারুদ্দিন, আইএফএ সচিব অনির্বাণ দত্ত তাঁদের বক্তব্য রেখেছেন। তাঁরা উল্লেখ করেছেন, ফুটবলের স্বার্থে সনৎ দে সবসময় সাহায্য করেছেন। 
Advertisement
এই ভিডিও-বার্তাটি সামনে আসার পর বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে, তিন প্রধান ক্লাবের কর্তা এবং আইএফএ সচিব কী করে এমন বক্তব্য দিতে পারেন! বিধানসভার বিরোধী দলনেতা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তৃণমূলের তরফে পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, সনৎ ক্রীড়া জগতে একটি অতিপরিচিত নাম। ওই বার্তায় ক্রীড়া সংগঠক হিসেবেই তাঁর কথা তুলে ধরা হয়েছে। রাজ্যের শাসক দলের প্রশ্ন, এনিয়ে রাজনীতি করা হচ্ছে কেন?
সম্পর্কিত সংবাদ