Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর-পোর্টালে তুলতে হবে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস

পুর-পোর্টালে তুলতে হবে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোথায় কোথায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে নোটিস দেওয়া হয়েছে, অবৈধ নির্মাণ নিয়ে শুনানির কী অবস্থা কিংবা ভাঙার নির্দেশ হয়েছে কি না, সবটাই তুলতে হবে কলকাতা পুরসভার ওয়েবসাইটে (পোর্টাল)। পুর কর্তৃপক্ষ ইতিমধ্যেই তা বাধ্যতামূলক করেছে। সম্প্রতি এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। অবৈধ নির্মাণ সংক্রান্ত যাবতীয় কেস যাতে নাগরিকরা জানতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
Advertisement
বেআইনি নির্মাণ নিয়ে কোনও অভিযোগ জানানোর পর পরবর্তীকালে অভিযোগকারী কোনও তথ্য জানতে পারেন না। মাঝেমধ্যেই এই অভিযোগ ওঠে।  নোটিস দেওয়ার পর শুনানির দিন কবে, তাও জানা যায় না। পুরসভার বিল্ডিং বিভাগের একটাই বুলি— অভিযুক্ত ও অভিযোগকারী উভয়কেই নির্দিষ্ট ঠিকানায় ডাক সংযোগে শুনানির নোটিস পাঠানো হয়েছে। কিন্তু, তা অনেক সময় অভিযোগকারী হাতে পান না। অনেক সময় অভিযুক্তও এই বাহানা দেয়। ফলে, শুনানি পিছিয়ে যায়। এই সুযোগে মাথাচাড়া দেয় অবৈধ নির্মাণ। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকায় অবৈধ নির্মাণ নিয়ে বিভিন্ন নোটিস পুরসভার পোর্টালে এন্ট্রি করা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। যাতে অভিযোগের ফাইল যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবে, তখন অনলাইনে তা নথিভুক্তির কপিও যেন ফাইলের মধ্যে থাকে। এক শীর্ষকর্তা বলেন, মূলত, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে যে সব অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ আসে, তার পরিপ্রেক্ষিতে শুনানি বা বাড়ি ভাঙার যে নোটিস জারি হয়, সেগুলিই যাতে পোর্টালে দেওয়া হয়, তা নিশ্চিত করা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ