সংবাদদাতা, গঙ্গারামপুর: বধূর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। মৃতার নাম মিনু রেশমা (২২)। বাড়ি দৌলতপুর এলাকায়।
সংবাদদাতা, গঙ্গারামপুর: বধূর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। মৃতার নাম মিনু রেশমা (২২)। বাড়ি দৌলতপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিনরাজ্যে থাকা স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর বৃহস্পতিবার মিনু বিষপান করেন। সঙ্গে সঙ্গে তাঁকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের অভিযোগ, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময়মতো চিকিৎসা করা হয়নি। যার কারণে মৃত্যু হয়েছে বধূর। পাশাপাশি হাসপাতালের নার্সদের বিরুদ্ধেও অভব্য আচরণের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ,
বিক্ষোভের খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ যায়। কিন্তু পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন মৃতার পরিজনেরা। পরবর্তীতে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়।
পাশাপাশি পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগে পুলিশ সুপার ও স্বাস্থ্য দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
রাতেই পরিস্থিতি স্বাভাবিক করা হয়। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বাবুসোনা সাহা বলেন, মৃতের পরিবারের কোনও অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।