Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

নাগরিকত্বের প্রমাণ নয় আধার, প্রচারে নামবে ডাক বিভাগ

অন্যান্য কয়েকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে এসআইআর। এজন্য প্রয়োজনে সাধারণ নাগরিকদের থেকে চাওয়া হতে পারে নানা নথি।

নাগরিকত্বের প্রমাণ  নয় আধার, প্রচারে নামবে ডাক বিভাগ
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য কয়েকটি রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও চালু হচ্ছে এসআইআর। এজন্য প্রয়োজনে সাধারণ নাগরিকদের থেকে চাওয়া হতে পারে নানা নথি। তারই আবহে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে আরও একবার মনে করাতে চায়, আধার কার্ড কখনও নাগরিকত্বের প্রমাণ নয়। অন্যদিকে, আধার কার্ডের উপর যে জন্মতারিখ লেখা থাকে, সেটিও জন্ম তারিখের প্রামাণ্য নথি নয়। এই বিষয়ে একটি ঘোষণাপত্র সামনে এনেছে ইউআইডিএআই। এই ঘোষণাপত্রকেই এবার প্রচারে আনছে ডাক বিভাগ। যেহেতু নতুন আধার কার্ড তৈরি বা আধার সংক্রান্ত সংশোধন বা পরিবর্তনের জন্য সবচেয়ে বিস্তৃত পরিকাঠামো একমাত্র ডাকঘরগুলিতেই রয়েছে, তাই সেখানে আধার কর্তৃপক্ষের নির্দেশিকাটি প্রচারে আনা হবে। এসআইআরের প্রসঙ্গ না আনলেও, সেটি যাতে যথার্থভাবে প্রচারিত হয়, ডাকঘরগুলিকে তার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ