Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

গোঘাটে দীর্ঘক্ষণ লোডশেডিং, বিদ্যুৎ অফিসে তুমুল বিক্ষোভ

প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। তার উপর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এই অভিযোগ তুলে সোমবার গোঘাটে বিদ্যুৎদপ্তরের অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা।

গোঘাটে দীর্ঘক্ষণ লোডশেডিং, বিদ্যুৎ অফিসে তুমুল বিক্ষোভ
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: প্রচণ্ড গরমে নাভিশ্বাস ওঠার জোগাড়। তার উপর ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এই অভিযোগ তুলে সোমবার গোঘাটে বিদ্যুৎদপ্তরের অফিসে বিক্ষোভ দেখান গ্রাহকরা। সোমবার গোঘাটের গোলপুরের বাসিন্দাদের একাংশ বিদ্যুৎদপ্তরের অফিসে যান। কিন্তু সেখানে স্টেশন ম্যানেজার না থাকায় তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। পরে গ্রাহকরা একটি গণস্বাক্ষর সহ অভিযোগ জমা দেন। 

Advertisement

স্থানীয় বাসিন্দা তাপস কর্মকার, ক্ষুদিরাম রায়, অরূপ মণ্ডল বলেন, আমাদের গ্রামের একাংশে চাঁদুর থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। অন্য অংশে কামারপুকুরের টাঁড়ুই থেকে সরবরাহ আসে। টাঁড়ুই থেকে সরবরাহ হওয়া বিদ্যুতের পরিষেবা অত্যন্ত বেহাল। প্রায় দিনই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। তার জেরে তীব্র গরমে নাজেহাল হতে হচ্ছে প্রত্যেককে। শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। পানীয় জল তোলার জন্য পাম্প চালানো যাচ্ছে না। এমনকি, দৈনন্দিন নানা কাজে সমস্যা হচ্ছে। ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছে না। তাই এদিন বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। আমরা চাই, দ্রুত সমস্যার সমাধান হোক। গোঘাটের বিদ্যুৎদপ্তরের এক আধিকারিক বলেন, ঝড়বৃষ্টির জন্য সমস্যা হয়েছিল। খতিয়ে দেখা হবে। 
এদিন গোলপুর গ্রামের বহু মহিলাও বিদ্যুৎ দপ্তরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে শুধু গোলপুর নয়, গোঘাটের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। বারবার দপ্তরে যোগাযোগ করেও সুরাহা মিলছে না বলে অভিযোগ। তাই পরিষেবা স্বাভাবিক করতে আর্জি জানিয়েছেন গ্রাহকরা।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ