Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্নকে না জানিয়েই প্রকল্প, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি দপ্তরের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।

নবান্নকে না জানিয়েই প্রকল্প, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি দপ্তরের কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে কাজে গতি আনারও পরামর্শ দেন তিনি। পরিবহণ দপ্তরে বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় হাতে নেওয়া একটি প্রকল্প নবান্নকে না জানিয়ে কীভাবে শুরু হল তা নিয়ে এদিনের মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন জানানো হল না, সে-কথাও তিনি জানতে চেয়েছেন।  মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন।  জানা গিয়েছে, আইন সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হবে বলে অনেক আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল। সেই কাজ কেন হয়নি, সেই ব্যাপারে জানতে চান তিনি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করে এই সেল গঠনের কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি জলস্বপ্ন প্রকল্পে গ্রামের বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ দ্রুত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যেসব এলাকায় জলের মূল পাইপ লাইন বসে গিয়েছে সেখানে দ্রুত বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ