Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রযোজক নাগা

নাগা চৈতন্য এবার প্রযোজক হিসেবে যাত্রা শুরু করছেন। থ্রিলার সিরিজ ধুতা ২-এর শ্যুটিং শীঘ্রই শুরু হবে। বিস্তারিত পড়ুন।

প্রযোজক নাগা
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

এবার প্রযোজক হিসাবে জার্নি শুরু করতে চলেছেন অভিনেতা নাগা চৈতন্য। সম্প্রতি থ্রিলার ঘরানার ‘ধুতা ২’ সিরিজের মহরত অনুষ্ঠানে এই ঘোষণা করেন নাগা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুতা’ জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে। এবার এই সিরিজের দ্বিতীয় সিজনে কেবল অভিনেতাই নন, প্রযোজক হিসাবেও থাকবেন নাগা। শীঘ্রই সিরিজের শ্যুটিং শুরু হবে। উল্লেখ্য, পার্সোনালিটি রাইট সংরক্ষণের জন্য সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। আদালত অভিনেতার পক্ষেই রায় দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ