Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পরিণীতির নতুন জার্নি

পরিণীতির নতুন জার্নি
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কেরিয়ারে এক নতুন জার্নি শুরু করলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। মঙ্গলবার থেকে ওটিটি সিরিজে ডেবিউ করলেন তিনি। নেটফ্লিক্সের জন্য একটি রহস্য থ্রিলারের শ্যুটিং শুরু করলেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় পরিণীতি লিখেছেন, কিছু কিছু রহস্য অনাবৃতই থাকে। সেই রহস্যের অতলে দর্শককে সে নিয়ে যায়। অনুমান করার সুযোগ দেয়। কিন্তু শেষ পর্যন্ত তার নিষ্পত্তি হয় না। এমন গল্প নিয়েই তৈরি হচ্ছে এই সিরিজ। পরিণীতির সঙ্গে এই সিরিজে তাহির রাজ ভাসিন, হারলিন শেঠি, সোনি রাজদান অভিনয় করছেন। পরিচালনার দায়িত্বে রয়েছেন রেনসিল ডি’সিলভা। প্রযোজনা করছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। নির্মাতারা জানিয়েছেন, নেটফ্লিক্স সবসময়ই সৃজনশীল স্বাধীনতায় বিশ্বাসী। পরিণীতির এই নতুন সিরিজেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ