Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পর্ণশ্রীতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

পর্ণশ্রীতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রী থানার গোপাল মিস্ত্রি রোডে ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। নাম রুদ্রনারায়ণ রায়। শুক্রবার রাত সোয়া ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলে পুলিস জানাচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ