Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ণকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বাংলার মহিলা

পূর্ণকুম্ভে পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ বাংলার মহিলা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদাদাতা, কাটোয়া: পূর্ণকুম্ভ ঘিরে সারা দেশে শোরগোল চলছে। আজ, বুধবারের পদপিষ্ট হওয়ার ঘটনায় খবরের শিরোনামে কুম্ভমেলা। এরইমধ্যে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাজ্য থেকে পূর্ণকুম্ভে গিয়ে নিখোঁজ বাংলার এক মহিলা। ফলে চিন্তায় ঘুম উড়েছে তাঁর পরিবারের।
Advertisement
জানা গিয়েছে, পুণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া পৌঢ়ার নাম আল্পনা হালদার (৫৭)। তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুরের বাসিন্দা। পূর্বস্থলীর পিলা অঞ্চলের কাঠিয়াবাবা আশ্রম থেকে তিনি প্রয়াগরাজে গিয়েছিলেন। কিন্তু, গত ২ দিন ধরে তাঁর খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। আজ, বুধবার সকালে পদপিষ্ট হওয়ার ঘটনা শুনে চরম উদ্বিগ্ন পরিবারের লোকেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদপুরের আল্পনা দেবী তাঁর ভগ্নিপতিসহ পরিবারের অন্য লোকজনের সঙ্গে প্রয়াগরাজ গিয়েছিলেন। কিন্তু গত ২ দিন ধরে তাঁর কোনও খোঁজ না পেয়ে তাঁকে খুঁজতে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছেন প্রৌঢ়ার ছেলে গোপালচন্দ্র হালদার।
এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি চললাম মাকে খুঁজতে। ২৫ জানুয়ারি মায়ের সঙ্গে শেষ ফোনে কথা হয়। মায়ের সঙ্গে যাঁরা গিয়েছেন, তাঁরাও মায়ের কোনও খোঁজ পাচ্ছেন না। আমার খুবই চিন্তা হচ্ছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ