Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রিয়াঙ্কার পরিবর্তে তাপসী

প্রিয়াঙ্কার পরিবর্তে তাপসী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ছবির কেন্দ্রে নায়িকা। ‘অ্যাতরাজ ২’ ছবির চিত্রনাট্য সেভাবেই সাজিয়েছেন সুভাষ ঘাই। গত নভেম্বরে এই ছবির ঘোষণাও করেছিলেন তিনি। তখন শোনা গিয়েছিল ২০০৪-এ মুক্তি পাওয়া ‘অ্যাতরাজ’-এর মতোই দ্বিতীয় ভাগেও মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড সূত্রে খবর, এই ছবির নায়িকা বদল হতে চলেছে। বেশ কিছু কারণে প্রিয়াঙ্কা সরে দাঁড়িয়েছেন। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার বদলে আপাতত ছবিটি গিয়েছে তাপসী পান্নুর কাছে। তাপসী নাকি ইতিমধ্যেই কয়েকবার চিত্রনাট্য পড়েছেন। সামান্য কিছু বদলের দাবি তিনি জানিয়েছেন। প্রযোজনা সংস্থা, পরিচালকের সঙ্গে নায়িকার মতের মিল হলে আর কিছুদিনের মধ্যেই হয়তো সইসাবুদের কাজও হয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ থেকে এই ছবির শ্যুটিং শুরু করতে পারেন তাপসী। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ