Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরনো মামলায় ঘোষপুকুরে ধৃত ২

অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আর্থিক লেনদেনের ঘটনার ন’মাস পর মঙ্গলবার ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে গ্রেপ্তার ওই চক্রের মাথা মহম্মদ সইদুল ইসলাম সহ শাগরেদ তপন গোপ।

পুরনো মামলায় ঘোষপুকুরে ধৃত ২
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আর্থিক লেনদেনের ঘটনার ন’মাস পর মঙ্গলবার ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে গ্রেপ্তার ওই চক্রের মাথা মহম্মদ সইদুল ইসলাম সহ শাগরেদ তপন গোপ। প্রসঙ্গত, গত বছরের মে মাসে ফাঁসিদেওয়া ব্লকের চটহাটের একাধিক এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের পর্দাফাঁস করেছিল দার্জিলিং জেলা পুলিস। ওই ঘটনায় চটহাটের বিটলাপাড়া, মুড়িখাওয়া ও হাগরাগছে দু’টি বাড়ি ও একটি দোকানে অভিযান চালিয়েছিল পুলিস। চটহাটের বিটলাপাড়ার বাসিন্দা অনিল গোপের বাড়িতে অভিযান চালিয়ে কয়েকশো এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই, চেকবই, একাধিক নথি সহ নগদ টাকা বাজেয়াপ্ত করেছিল পুলিস। এরপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে পুলিসের অভিযান বুঝতে পেরে ওই চক্রের মাথা তার ভাই হাগরাগছের বাসিন্দা মহম্মদ সইদুল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তার বাড়িতে তল্লাশি চালালে একাধিক ব্যাঙ্কের পাসবই, চেকবই পাওয়া যায়। ওই ঘটনায় প্রায় ১৫০টি এটিএম কার্ড, ৫০০’র বেশি পাসবই, চেকবই সহ ভোটার, আধার, প্যান কার্ড ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছিল। ঘোষপুকুর ফাঁড়ির এক আধিকারিক বলেন, ওই দু’জনের বিরুদ্ধে সাতটি ধারায় মামলা রুজু করা ছিল। তাতে কয়েকটিতে জামিন পেলেও বাকিগুলিতে গ্রেপ্তারি ফরমান জারি রয়েছে। আজ, বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিস জানিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ