Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রাণ বাঁচিয়েছিলেন ঋষভ পন্থের, সেই যুবকই এখন পাঞ্জা কষছেন মৃত্যুর সঙ্গে

প্রাণ বাঁচিয়েছিলেন ঋষভ পন্থের, সেই যুবকই এখন পাঞ্জা কষছেন মৃত্যুর সঙ্গে
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি: ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন ভারতীয় তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ওই দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এক যুবককে ধন্যবাদও জানিয়েছিলেন পন্থ। কিন্তু ঋষভের প্রাণ বাঁচানো সেই যুবকই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন।
Advertisement
জানা গিয়েছে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ২৫ বছর বয়সী রজত কুমার। সে ও তাঁর বান্ধবী মান্নু কাশ্যপ (২১) একইসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছিল বলে দাবি। জানা গিয়েছে, তাঁদের সম্পর্ক বাড়িতে মেনে না নেওয়ার জেরেই ওই যুগল আত্মহত্যার সিদ্ধান্ত নেন। বিষপানের জেরে ২১ বছর বয়সী মান্নু কাশ্যপের মৃত্যু হলেও বর্তমানে রজত কুমার চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, রজত এবং মান্নুর সম্পর্ক পরিবারে মেনে না যাওয়ার জেরেই এই বিপত্তি বেঁধেছে। মেয়েটির পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করতেই ওই যুগল আত্মহত্যার সিদ্ধান্ত বেছে নেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ