Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রোমোটারের উপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত

প্রোমোটারের উপর হামলার ঘটনায় ধৃত মূল অভিযুক্ত
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নারকেলডাঙা এলাকার কাইজার স্ট্রিটে প্রোমোটার ইমরানকে গুলির পাশাপাশি চপার দিয়ে আঘাতের ঘটনায় মূল অভিযুক্ত জককে শুক্রবার মধ্য কলকাতা থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। পুলিস সূত্রে জানা যাচ্ছে, ঘটনার পর জক বারাকপুরে গিয়ে এক পরিচিতের ডেরায় আশ্রয় নেয়। কিন্তু তার কাছে টাকা না থাকায় গলার সোনার চেন, ঘড়ি বিক্রি করে দেয়। ঘটনা একটু থিতিয়ে আসতেই সে ঠিক করে কলকাতায় ফিরবে। গোয়েন্দারা জানতে পারেন, শুক্রবার মধ্য কলকাতায় আসার কথা জকের। সেইমতো পুলিস আগেই সেখানে পৌঁছে যায়। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সে পুলিসকে জানিয়েছে, ইমরানের জন্যই একবার সে বউবাজার থানার হাতে ধরা পড়েছিল। তাই ছাড়া পাওয়ার পর তাঁর উপর হামলা চালিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ