Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রমাণের অভাবে মাদক মামলা থেকে খালাস তিন অভিযুক্ত

প্রমাণের অভাবে মাদক মামলা থেকে খালাস তিন অভিযুক্ত
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাক্ষ্য‑প্রমাণের অভাবে মাদক মামলা থেকে এক বাংলাদেশি সহ তিন ধৃতকে বেকসুর খালাস দিল আদালত। শনিবার কলকাতা নগর দায়রার বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা তিন ধৃতকে মামলা থেকে অব্যাহতি দেন। বাংলাদেশের বাসিন্দা যুবকের নাম আরিফ রহমান। হাওড়ার বাসিন্দা বাকি দুই ধৃতের নাম রিন্টু মোল্লা ও সোহারফ শেখ। আদালতের মন্তব্য, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের যে অভিযোগ আনা হয়েছে, তা কোনওভাবেই প্রমাণিত হয়নি। আর সেই কারণে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হল। মুক্তিপ্রাপ্তদের তরফে আইনজীবী প্রভাত পাল বলেন, ‘আমাদের মক্কেলদের বিরুদ্ধে যে পুলিস মিথ্যা মামলা দায়ের করেছিল, কোর্টের রায়েই তা প্রমাণিত হয়ে গেল।’ মামলায় সিজার লিস্ট ও সাক্ষীদের বয়ানে একা঩ধিক অসঙ্গতি থাকার কারণেই অভিযুক্তরা মামলা থেকে রেহাই পান বলে আদালত সূত্রের খবর। ২০১৬ সালে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা গোয়েন্দা পুলিস বাবুঘাটের কাছে ব্যাগে থাকা প্রায় ২২ কিলোগ্রাম গাঁজা হাতবদল করতে গিয়ে তিন ব্যক্তি ধরা পড়ে যায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ওই পরিমাণ মাদক। পুলিস ধৃত বাংলাদেশি সহ তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে। মামলা চলাকালে দু’জন জামিন পেলেও বাংলাদেশি যুবককে জেল হেফাজতে রেখেই  চলে বিচার। মামলায় সাক্ষ্য দেন মোট সাতজন। দীর্ঘ শুনানির শেষে এদিন তিনজনকে মামলা থেকে খালাস করে দেন বিচারক।                                                                                                                          
Advertisement
সম্পর্কিত সংবাদ