নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও বরানগর: রবিবার ভোরে ওন্দায় চলমান ট্রাকের পিছনে পর্যটকবোঝাই মিনি বাসের ধাক্কায় সাতজন জখম হয়েছেন। জখমরা প্রত্যেকেই বরানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের জয় নারায়ণ লেন এলাকার বাসিন্দা। এদিন বাঁকুড়ায় প্রাথমিক চিকিৎসার পর সকলেই বরানগরে ফিরে এসেছেন। তাঁরা সকলেই বাড়িতে রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বরানগর থেকে ২৬জন একটি মিনি বাসে অযোধ্যা পাহাড় বেড়াতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। রবিবার ভোর ৪টে নাগাদ ওন্দা থানার ভেদুয়াশোল এলাকায় ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বাসচালক সামনের চলন্ত ট্রাকের পিছনে ধাক্কা মারে। ঘটনায় সাতজন জখম হন। তাঁদের উদ্ধার করে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় কাউন্সিলার অমর পাল বলেন, বরানগর থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত অচিন্ত্য পাল, তাঁর বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে অযোধ্যা পাহাড় যাচ্ছিলেন। তাঁদের গাড়িই বাঁকুড়ায় পথ দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই ঘটনায় ছয় জন জখম হয়েছেন। অচিন্ত্য ছাড়া কারও চোট গুরুতর নয়। চিকিৎসক জানিয়েছেন সকলেই বিপন্মুক্ত।