Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরুলিয়ায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে ১১ জন ধৃত

পুরুলিয়ায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে ১১ জন ধৃত
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: শনিবার পুরুলিয়া জেলা পুলিসের তরফ থেকে অবৈধ মদ বিক্রির অভিযোগে বিশেষ অভিযান চালানো হয়। জেলার ১০টি থানার পুলিস বাড়িতে, দোকানে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ১৫৫ বোতল দেশি, বিদেশি মদ উদ্ধার হয়েছে। পাশাপাশি ২৫ লিটার স্পিরিট উদ্ধার করা হয়েছে।
Advertisement
জেলা পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মফস্বল থানা দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মোট ৪২ বোতল মদ উদ্ধার হয়েছে। এছাড়া বলরামপুর, বরাবাজার, পুরুলিয়া টাউন, ঝালদা, কোটশিলা, নিতুড়িয়া, পাড়া, নিতুড়িয়া ও টামনা থানা একজন করে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিভিন্ন থানা এলাকায় অবৈধ মদ বিক্রি বেড়েছে। তাই অবৈধভাবে মদ বিক্রি রোধ করতে প্রায় দিন অভিযান চালানো হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ