Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়া সম্পর্কের অভিযোগে আটক যুবক

পরকীয়া সম্পর্কের অভিযোগে আটক যুবক
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পরকীয়া সম্পর্কের অভিযোগে যুবককে আটকে রেখে পুলিসের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের রাজোল গ্রামে। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের গাররা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ছিল রাজল গ্রামে উরসের মেলা। রাতে মেলা দেখতে গিয়েছিলেন যুবক। স্থানীয় এক বিবাহিত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে মহিলার স্বামী সহ পরিবারের লোকেরা যুবককে আটকে রাখেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। তারা যুবককে আটক করে থানায় নিয়ে আসে। যুবকও বিবাহিত। সে দিল্লিতে সেলাইয়ের কাজ করে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, পরকীয়ার অভিযোগে এক যুবককে আটকে করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিস ঘটনার তদন্ত করছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ