Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিতেই আয়কর কর্তাদের চক্ষু চড়কগাছ! উদ্ধার ৩টি জ্যান্ত কুমির

প্রাক্তন বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিতেই আয়কর কর্তাদের চক্ষু চড়কগাছ! উদ্ধার ৩টি জ্যান্ত কুমির
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ভোপাল, ১০ জানুয়ারি: কোনও নেতার বাড়িতে আয়কর হানা নতুন ঘটনা নয়। কিন্তু মধ্যপ্রদেশের সাগর শহরে প্রাক্তন বিজেপি বিধায়ক হরবংশ সিংহ রাঠোরের বাড়িতে রেইড করতে গিয়ে চোখ কপালে উঠেছে খোদ আয়কর কর্তাদের। কারণ, প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে বিপুল পরিমাণে টাকা-পয়সা, সোনা ছাড়াও উদ্ধার হয়েছে তিনটি জ্বলজ্যান্ত কুমির! বিধায়ক মশাইয়ের নিজস্ব একটি ছোট পুকুর থেকে এই কুমিরগুলিকে উদ্ধার করেছে আয়কর বিভাগ।
Advertisement
গত রবিবার থেকেই হরবংশ সিংহ ও তাঁর সহযোগী রাজেশ কেশারওয়ানির বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। তাঁদের বিরুদ্ধে বিপুল টাকার আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। দু’জনেই একসঙ্গে ব্যবসা করেন। এদের মধ্যে হরবংশ সিংহে বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা নগদ উদ্ধার করেছে আয়কর বিভাগ। অন্যদিকে রাজেশের বিরুদ্ধে ১৪০ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ রয়েছে। নগদ ছাড়াও বিপুল পরিমাণে সোনা ও দামি গাড়িও বাজেয়ান্ত করেছে কেন্দ্রীয় সংস্থা।
তবে, সবচেয়ে আলোড়ন হচ্ছে ৩টি কুমির উদ্ধার ঘিরে। কোন উদ্দেশে এই কুমিরগুলিকে পোষা হচ্ছিল তা খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা। পাশাপাশি কুমিরের খবর জানানো হয়েছে বন দপ্তরকেও।
সম্পর্কিত সংবাদ