Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষার্থীর মাকে চাকু দিয়ে আঘাত, ধৃত মহিলা

পরকীয়া সন্দেহে মাধ্যমিক পরীক্ষার্থীর মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী মহিলার বিরুদ্ধে। শনিবার সকালে পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডে চিতরপুরের ঘটনা।

পরীক্ষার্থীর মাকে চাকু দিয়ে আঘাত, ধৃত মহিলা
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পরকীয়া সন্দেহে মাধ্যমিক পরীক্ষার্থীর মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী মহিলার বিরুদ্ধে। শনিবার সকালে পুরাতন মালদহ শহরের ২ নম্বর ওয়ার্ডে চিতরপুরের ঘটনা। পরীক্ষার্থীর মা সবিতা সরকার (৩৫) গুরুতর জখম অবস্থায় স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান।  মালদহ থানায় অভিযোগ করেছেন তিনি।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার শ্বশুরবাড়ি কলকাতায়। গত কয়েক বছর পুরাতন মালদহে বাবার বাড়িতে থাকেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ না হলেও শ্বশুরবাড়ি যান না। তাঁর এক ছেলে কালাচাঁদ স্কুলে পড়ে। তার পরীক্ষার সিট পড়েছে শহরের বাচামারি জিকে স্কুলে। আক্রান্ত মহিলার অভিযোগ, এদিন আমার ছেলে অঙ্ক পরীক্ষা দিতে যাবে বলে রান্না করছিলাম। বাইরে টোটো এসেছে কিনা দেখতে গিয়ে নজরে পড়ে পরকীয়া সন্দেহে পাশের বাড়িতে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে। যে মহিলা মেরেছে, সে আমাকে সন্দেহ করে। আমার মা সেখানে ছিলেন। তাঁকে টেনে নিয়ে আসার সময় ওই মহিলা আমার চুলের মুঠি ধরে চাকু দিয়ে আঘাত করে। মা আটকাতে গেলে তাঁরও হাতে আঘাত লেগেছে। মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
এদিকে অভিযুক্ত সুপ্রিয়া মণ্ডল বলেন, অভিযোগকারী মহিলার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক আছে। তাকে ভয় দেখানোর জন্য চাকু হাতে নিয়েছিলাম। অন্য কোনও কারণ ছিল না। আমার স্বামীর প্রেমিকাই আমাকে মেরেছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ