Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার

আচমকাই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানোকে। ২০২১ সালের এই আইপিএস অফিসারকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এসএপি-র চার নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়েছে।

মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি হলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫১
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: আচমকাই বদলি করা হল খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানোকে। ২০২১ সালের এই আইপিএস অফিসারকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এসএপি-র চার নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়েছে। এতদিন ওই পদে ছিলেন শুভেন্দু মণ্ডল। খড়্গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পার্থ ঘোষ। তিনি চন্দননগরের অতিরিক্ত ডিসি ছিলেন। তাঁর পরিবর্তে চন্দননগরে যাচ্ছেন শুভেন্দু মণ্ডল।

Advertisement

এদিকে, মাত্র আড়াই মাসের মধ্যেই আইপিএস বুশারা বানোর বদলি ঘিরে জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। একটি সূত্রে দাবি করা হয়েছে, সম্প্রতি এই আইপিএস অফিসার সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। একটি হিন্দু সংগঠন তা নিয়ে অভিযোগ জানিয়েছিল। তারপরই এই বদলি কিনা, নিশ্চত করা হয়নি কোন তরফেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ