Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষামূলকভাবে শৌচ বর্জ্য নিষ্কাশন প্রকল্পের কাজ শুরু

পরীক্ষামূলকভাবে শৌচ বর্জ্য নিষ্কাশন প্রকল্পের কাজ শুরু
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনার পর এবার পরীক্ষামূলকভাবে শৌচ বর্জ্য নিষ্কাশন প্রকল্প চালু হল আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের ধারাপাড়ায়। শুক্রবার এই প্রকল্পে পরীক্ষামূলকভাবে কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ প্রশাসনিক কর্তারা। প্রশাসন সূত্রে খবর, ইউনিসেফের প্রযুক্তিগত সহযোগিতা এবং রাজ্য সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় প্রায় ৩ বিঘে জমির উপর প্রকল্পটি রূপায়ণে ব্যয় হয়েছে ১ কোটি ৯০ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে খবর, আমতা ১ নং ব্লক ছাড়াও আমতা ১, বাগনান ১ এবং উদয়নারায়ণপুর ব্লকের একমাত্র শৌচ বর্জ্য নিষ্কাশন প্রকল্প। শৌচ বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন এলাকা থেকে সেসপুল ভ্যানের মাধ্যমে শৌচ বর্জ্য এখানে নিয়ে আসার পর নিষ্কাশন করে অটোমেটিক পদ্ধতিতে জৈব সার তৈরি করা হবে। এই প্রকল্পে শুক্রবার থেকে কাজ শুরু হল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ