Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ

মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে চোপড়ার মদনগছ সিনিয়র হাইমাদ্রাসায়। এদিন মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল

পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠল পরীক্ষার্থীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে চোপড়ার মদনগছ সিনিয়র হাইমাদ্রাসায়। এদিন মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে একদল পড়ুয়া আচমকাই শ্রেণিকক্ষের ভিতর ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিস। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, মদনগছ সিনিয়র হাই মাদ্রাসায় মাধ্যমিক সমতুল্য পরীক্ষার সিট পড়েছে আসারুবস্তি জালাল উদ্দিন হাইমাদ্রাসার পড়ুয়াদের। পরীক্ষা শেষে মাদ্রাসার কয়েকটি চেয়ার, দুটি শ্রেণিকক্ষের একাধিক বেঞ্চ, শৌচালয়ের পানীয় জলের নল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মাদ্রাসার ভারপ্রাপ্ত  শিক্ষক মহম্মদ আজিমউদ্দিন জানান, ২৪ তারিখে আরও একটি পরীক্ষা আছে। তার আগেই পড়ুয়াদের একাংশ পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর চালায়। বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে। আসারুবস্তি জালালউদ্দিন হাইমাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনা দুঃখজনক। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ