Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরীক্ষায় ব্যর্থ, ছাত্রী আত্মঘাতী কালীগঞ্জে

পরীক্ষায় ব্যর্থ, ছাত্রী আত্মঘাতী কালীগঞ্জে
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: নবম থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে না পারায় এক ছাত্রী কীটনাশক খেয়ে আত্মঘাতী হল। শুক্রবার দুপুর ৩টে নাগাদ ওই কিশোরী বাড়িতেই জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। জানাজানি হতেই তড়ঘড়ি চিকিৎসার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার রাত ১টা নাগাদ সেখানেই তার মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম নাসসাহিনা খাতুন(১৫)। তার বাড়ি নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার ছোট কুলবেরিয়ায়। মেয়ের মৃত্যুতে মৃতার মা সহ পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়েছেন। পুলিস জানিয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাসসাহিনা পলাশী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। দিন কয়েক আগে বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছিল। মধ্যম মেধার ওই ছাত্রী দশম শ্রেণির পরীক্ষায় পাশ করতে পারেনি। সেদিন থেকেই সে বাড়িতে মনমরা ছিল। কম কথা বলত। সহপাঠীরা স্কুলে যেতে শুরু করায় নাসসাহিনা মানসিকভাবে আরও ভেঙে পড়ে। সে মাকে স্কুল শিক্ষকের কাছে গিয়ে প্রমোশনের জন্য অনুরোধ করতেও বলে। কিন্তু তার বিধবা মা সাহস করে স্কুলে যেতে পারেননি। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ