Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রকাশ্যে সিদ্ধার্থ-কিয়ারা

প্রকাশ্যে সিদ্ধার্থ-কিয়ারা
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অন্তঃসত্ত্বা অভিনেত্রী কিয়ারা আদবানি। গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে দু’বছর আগে দাম্পত্য জীবন শুরু করেছিলেন নায়িকা। এবার পরিবারে আসছে নতুন সদস্য। তবে এখনই মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন না কিয়ারা। শনিবার সকালেই তাঁকে সাদা শার্ট ও শর্টস পরে শ্যুটিং সেটে পৌঁছতে দেখা গিয়েছিল। রবিবারও বিমানবন্দরে দেখা গিয়েছে নায়িকাকে। সঙ্গে ছিলেন সিদ্ধার্থ নিজেও। তাঁদের দেখেই শুভেচ্ছা জানান উপস্থিত সকলে। গাড়ি থেকে নেমে তাঁদের বিমানবন্দরে ঢোকার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও যুগলে কোথায় যাচ্ছেন তাঁরা, তা প্রকাশ্যে আসেনি। দীপিকা পাড়ুকোন থেকে আলিয়া ভাট— বলি পাড়ার বহু অভিনেত্রীই অন্তঃসত্ত্বা অবস্থায় টানা শ্যুটিং করেছেন। এবার সেই পথেই হাঁটলেন কিয়ারাও। তিনি জানিয়েছেন, যতদিন সুস্থ ভাবে কাজ করা সম্ভব, তিনি তা করবেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ