Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পরকীয়ার জের! মাঝ রাস্তায় দুই মহিলার চুলোচুলি

পরকীয়ার জেরে রাস্তার মাঝে দুই মহিলার চুলোচুলি। চলল জুতো পেটা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরে কোতোয়ালি থানার কাছে এ ঘটনায় আলোড়ন ছড়ায়।

পরকীয়ার জের! মাঝ রাস্তায় দুই মহিলার চুলোচুলি
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পরকীয়ার জেরে রাস্তার মাঝে দুই মহিলার চুলোচুলি। চলল জুতো পেটা। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরে কোতোয়ালি থানার কাছে এ ঘটনায় আলোড়ন ছড়ায়। বেশ কিছুক্ষণ ধরে রাস্তার উপর মহিলাদের ওই মারপিট চলতে থাকায় জমে যায় ভিড়। থমকে যায় যানবাহন। রক্তারক্তি কাণ্ডের জেরে দুই মহিলাকেই পরে জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়। মারপিটে জড়ানো এক মহিলার স্বামীর সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ তুলে শুরু হয় ঝামেলা। যদিও অপর মহিলার দাবি, তার সঙ্গে কারও সম্পর্ক নেই। অভিযুক্ত ব্যক্তি তাঁকে রাস্তাঘাটে উত্যক্ত করে, কুপ্রস্তাব দেয়। সেটা বলতেই এদিন তাঁর উপর হামলা হয়। কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, অভিযোগ জমা পড়েছে। পুলিস খতিয়ে দেখছে।
Advertisement
জলপাইগুড়ির পাঙ্গা প্লেনঘাটি এলাকার বাসিন্দা এক মহিলার অভিযোগ, আমার স্বামীর সঙ্গে শহরের একটি নার্সিংহোমে আয়ার কাজ করা এক মহিলার সম্পর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে ওই আয়া এমনটা জানান আমাকে। এরপর ওই আয়ার সঙ্গে আমার ফোনে কথা হয়। দেখা করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এদিন আমি ওই নার্সিংহোমের সামনে যাই। সঙ্গে আমার মা ছিল। ওই আয়া আমাদের সঙ্গে দেখা করার পর তাঁকে বলি, টোটোয় করে আমার শ্বশুরবাড়িতে যেতে। সেখানে গিয়ে তিনি যা বলার বলবেন। তখনই ওই মহিলা আমার উপর হামলা চালান। চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে আমাকে মারধর করা হয়।
এদিকে, জলপাইগুড়ির রাউতবাগান এলাকার বাসিন্দা ওই আয়ার মায়ের অভিযোগ, আমার মেয়ে বিধবা। তাঁর একটি সন্তান রয়েছে। মেয়ের কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক নেই। যার কথা বলা হচ্ছে, সেই লোকটি আমার মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করে। মেয়েকে কুপ্রস্তাব দেয়। এজন্য তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে আমার মেয়ে বিষয়টি জানায়। তার স্বামীকে সতর্ক করতে বলে। এরই জেরে ওই মহিলা তার মাকে সঙ্গে নিয়ে এদিন নার্সিংহোমের সামনে আমার মেয়ের উপর হামলা চালায়। মেয়েকে মারধর করা হয়। ঘটনার সময় ওই মহিলার মা ও তার স্বামী ছিল। মহিলার স্বামী ছুরি দিয়ে মেয়ের শরীরে আঘাত করে। মেয়েকে জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ