Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরকীয়া নিয়ে বিবাদে বাইপাসে ছুরিবিদ্ধ মহিলা, আটক ৩ জন

পরকীয়া নিয়ে বিবাদে বাইপাসে ছুরিবিদ্ধ মহিলা, আটক ৩ জন
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রগতি ময়দান থানা এলাকার বাইপাস ধাবার কাছে এক  মহিলাকে তাড়া করে ছুরি মারল একদল দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত সোয়া ন’টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে ৩ জনকে। নারকেলডাঙার রাজা রাজনারায়ণ স্ট্রিটের বাসিন্দা ওই মহিলার নাম রোফিয়া শাকিল। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।  প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, মহিলা তাঁর বাবার সঙ্গে একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন। দুষ্কৃতীদের দলটি প্রথম থেকেই তাঁদের পিছু নিয়েছিল। কলকাতা পুলিসের ডিসি (ইস্ট) অরীশ বিলাল জানিয়েছেন, ‘সম্ভবত পরকীয়া নিয়ে বিবাদের জেরেই মহিলার উপর হামলা হয়েছে।’ ঘটনার তদন্তে নেমে প্রগতি ময়দান থানার পুলিস এক মহিলা,  এক নাবালক সহ মোট তিনজনকে আটক করেছে। ধৃতরা সকলেই  কলিন্স লেনের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ, শুক্রবার তাদের আলিপুর আদালতে হাজির করার কথা রয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ