Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রৌঢ়কে মারধরের অভিযোগ

প্রৌঢ়কে মারধরের অভিযোগ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডের তুঁতফার্ম এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। আক্রান্ত নিশিকান্ত সন্ন্যাসী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিশিকান্তবাবু বলেন, রাতে মুদিখানায় কাজ করছিলাম। সেই সময় প্রতিবেশী ওই যুবক অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। আমার স্ত্রী নিষেধ করলে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। উদ্ধার করতে গেলে আমাকেও মারধর করা হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। ওই যুবক এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রতিবাদ করায় এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযুক্তের মা বলেন, ভিত্তিহীন অভিযোগ। এদিকে পুলিস জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ