আজ, ২৫ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী প্রাজক্তা কোহলি। দীর্ঘদিনের প্রেমিক আইনজীবী বৃষাঙ্ক খানালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। ইতিমধ্যে তাঁদের প্রাক-বিবাহের নানা অনুষ্ঠান শুরু হয়েছে। মেহেন্দি পর্বের নানা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রাজক্তা। মায়ের বিয়ের শাড়িতে আজ সাজবেন তিনি। সঙ্গে থাকবে নানা কাস্টমাইসড গয়না। অতিথি তালিকাতেও রয়েছে চমক। উপস্থিত থাকবেন বরুণ ধাওয়ান, বিদ্যা বালান, বাদশা, রাফতার সহ আরও অনেকে। মুম্বইয়ের কারজাটে একটি পাঁচতারা হোটেলে বসবে তাঁদের বিয়ের আসর। উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।



