Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আগামী কাল, শনিবার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের মে মাস থেকে অশান্ত ছিল ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটি

আগামী কাল, শনিবার মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৩ সালের মে মাস থেকে অশান্ত ছিল ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যটি। ধর্ষণ, খুন, হিংসাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে মণিপুর। মৃত্যু হয়েছে বহু মানুষের। ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। পরিস্থিতি সামলাতে ব্যর্থ মণিপুরের বিজেপি সরকার। যার ফলে ভারতের এই অঙ্গরাজ্যে এখন চলছে রাষ্ট্রপতি শাসন। সেই সময়কালেই মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

Advertisement

আগামী কাল, শনিবার সেখানে যাওয়ার কথা রয়েছে তাঁর। এমনটাই জানিয়েছেন মণিপুরের মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মোদি, মণিপুর সফরে যাবেন। কিন্তু তারিখ বা কোন দিন যাবেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। আজ, শুক্রবার মোদির সফর সম্পর্কে বিস্তারিত জানান মণিপুরের মুখ্যসচিব। তিনি বলেন, আগামী কাল, শনিবার আইজল হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে চূড়াচাঁদপুরে পৌঁছবেন মোদি। দীর্ঘদিনের হিংসার ফলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি।

মণিপুরেই ৭ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে শুধুই মণিপুর নয়, মিজোরাম, অসম সহ উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যে আগামী ১৩-১৫ সেপ্টেম্বর পর্যন্ত সফর করার কথা রয়েছে মোদির। এই সময়ে কলকাতাতেও যাবেন তিনি। এমনটাই সূত্রের খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ