Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ কলকাতায় প্রধানমন্ত্রী মোদি

ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স’ আয়োজিত হবে কাল, সোমবার

আজ কলকাতায় প্রধানমন্ত্রী মোদি
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স’ আয়োজিত হবে কাল, সোমবার। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম তথা বিজয় দূর্গে কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জন্য আজ, রবিবার কলকাতায় পৌঁছে যাবেন তিনি। সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে নেমে যাবেন রাজভবনে। সেখানেই তাঁর রাত্রিবাসের কথা রয়েছে। ১৫ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর কনফারেন্সে থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ তিন বাহিনীর পদাধিকারীরা। কনফারেন্স চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ