Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দাম বৃদ্ধি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

দাম বৃদ্ধি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
  • ১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১১১ টাকা বাড়াল নরেন্দ্র মোদির সরকার। এর ফলে আজ, ১ জানুয়ারি থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় হবে ১ হাজার ৭৯৫ টাকা। গত মাসে অর্থাৎ, ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারে ছাড় দেওয়া হয়েছিল ১০ টাকা। তবে অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার সিলিন্ডারের দাম। কলকাতায় তার দর 

Advertisement

থাকছে ৮৭৯ টাকা। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে গৃহস্থের সিলিন্ডারের দর অপরিবর্তিত রেখেছে পেট্রলিয়াম মন্ত্রক।

Advertisement
সম্পর্কিত সংবাদ