বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৯টি আসনেই জয়ী হল বিজেপি সমর্থিত ভারতীয় রাষ্ট্রবাদী সমাজ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ১৯:২৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : বিরোধীদের তরফে কোনও মনোনয়ন জমা পড়ল না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বভারতী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ৫৯টি আসনেই জয়ী হল বিজেপি সমর্থিত ভারতীয় রাষ্ট্রবাদী সমাজ। আগামী ১৭ ডিসেম্বর এই সমবায়ের নির্বাচন হওয়ার কথা ছিল। মঙ্গলবার ও বুধবার ছিল মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার দিন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভারতীয় রাষ্ট্রবাদী সমাজের প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়ন জমা দেননি। ফলে ভোট ছাড়াই সমবায়ের দখল নিল ওই সংগঠন। 

Advertisement