Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রায়ই দুর্ঘটনার কবলে স্কুলপড়ুয়ারা, স্বরূপনগরে দ্রুত রাস্তা মেরামত দাবি

প্রায়ই দুর্ঘটনার কবলে স্কুলপড়ুয়ারা, স্বরূপনগরে দ্রুত রাস্তা মেরামত দাবি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বসিরহাট: স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তা বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে। স্থানীয় গ্রামবাসীদের দাবি, বহুবার পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে জানিয়েও কোনও কাজ হয়নি। অথচ এই রাস্তা দিয়ে রোজ স্কুলপড়ুয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা যাতায়াত করেন। মাঝেমধ্যেই দুর্ঘটনা শিকার হয় স্কুলপড়ুয়ারা। এলাকার কোনও বাসিন্দা অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বা কোনও গাড়ি এই খারাপ রাস্তার কারণে এখানে আসতে চায় না।
Advertisement
এক স্কুলপড়ুয়া জেসমিনা সুলতানা বলে, স্কুল থেকে যে সবুজসাথীর সাইকেল পেয়েছি, তার যন্ত্র প্রায় রোজই এই রাস্তার জন্য খারাপ হয়ে যাচ্ছে। সারাতে গিয়ে অনেক টাকাও খরচ হয় আমাদের। আমরা চাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক। এই বিষয়ে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দুলালচন্দ্র ভট্টাচার্য বলেন, রাস্তাটির অবস্থা সত্যিই ভীষণ খারাপ। আমরা এই বিষয়ে জেলা পরিষদকে বলেছি। জেলা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, দ্রুত ওই রাস্তার কাজ শুরু হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ