লখনউ: ‘পূর্ণকুম্ভ ভূমি’ প্রয়াগরাজে গঙ্গার খনন নিয়ে সরব হলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেখানে খননকার্য ‘পরিবেশগত অপরাধ’ বলে তোপ দাগেন তিনি। গঙ্গার খননের বরাত নিয়ে একশ্রেণির অসাধু ব্যক্তি দুর্নীতি করছে বলেও তাঁর অভিযোগ। নিজের এক্স হ্যান্ডলে গঙ্গার খনন নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অখিলেশ। তিনি লিখেছেন, নদী সবসময় আপন বেগে বয়ে চলে। প্রাকৃতিকভাবে এটাই তার বৈশিষ্ট্য। এই সত্যকে মেনে নিয়ে কৃত্রিমভাবে নদীর গতিপথ পরিবর্তন করা ‘পরিবেশগত অপরাধ’।



