Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি অফিসে প্রি-পেইড স্মার্ট মিটার

রাজ্য সরকারের অফিসগুলিতে বিদ্যুতের প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রি-পেইড মিটারের জন্য বিদ্যুতের খরচ কীভাবে দিতে হবে সে ব্যাপারে নির্দেশিকা জারি করল অর্থদপ্তর।

সরকারি অফিসে প্রি-পেইড স্মার্ট মিটার
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের অফিসগুলিতে বিদ্যুতের প্রি-পেইড স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রি-পেইড মিটারের জন্য বিদ্যুতের খরচ কীভাবে দিতে হবে সে ব্যাপারে নির্দেশিকা জারি করল অর্থদপ্তর। সরকারি অফিসগুলির বিদ্যুতের বিলের বিপুল টাকা যাতে আর বকেয়া না থাকে, তার জন্য এই ব্যবস্থা চালু করা হচ্ছে। বিদ্যুৎ বণ্টন সংস্থার মূলত সরকারি অফিসগুলির কাছ থেকে টাকা প্রাপ্য আছে। এই টাকা না পাওয়ার জন্য সংস্থা আর্থিক সমস্যায় আছে। সেই সমস্যা দূর করার জন্য সরকারি অফিসগুলিতে প্রি পেইড মিটার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় প্রতি মাসে আগাম বিদ্যুৎ কেনার ব্যবস্থা করতে হবে। বকেয়া যে টাকা আছে সেটাও একসঙ্গে বা নির্দিষ্ট সময়ের মধ্যে মেটাতে হবে। কীভাবে এই টাকা দিতে হবে তা অর্থদপ্তর নির্দিষ্ট করে দিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ