Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত প্রেম সাগর

প্রয়াত ‘রামায়ণ’ খ্যাত পরিচালক রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর। বয়স হয়েছিল ৮৪। রবিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত প্রেম সাগর
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রয়াত ‘রামায়ণ’ খ্যাত পরিচালক রামানন্দ সাগরের পুত্র প্রেম সাগর। বয়স হয়েছিল ৮৪। রবিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা। তারপর যোগ দেন নিজস্ব প্রযোজনা সংস্থা সাগর আর্টসে। ‘রামায়ণ’, ‘বিক্রম অউর বেতাল’ সহ একাধিক প্রজেক্টে প্রযোজনা ও সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন। পরিচালনাও করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ